পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ | ৯:২৩ 88 ভিউ
ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরের (পিওকে) সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে গত বছর শুরু হওয়া সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ এখনো চলছে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান কোনো ধরনের ‘দুঃসাহস’ দেখালে তা কার্যকরভাবে মোকাবিলা করা হবে। চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল দ্বিবেদী ওই মন্তব্য করেছেন। খবর এনডিটিভির। সংবাদ সম্মেলনে ভারতীয় এই সেনাপ্রধান বলেছেন, অপারেশন সিঁদুর চলাকালে সেনা মোতায়েন করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান কোনো ধরনের ভুল করলে স্থল অভিযান পরিচালনার জন্যও সেনারা পুরোপুরি প্রস্তুত ছিল। গত বছরের ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) অনুসারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পেহেলগামে হামলা চালানোর দাবি করে। পাকিস্তানের ভেতরে ও পাক-অধিকৃত কাশ্মীমের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ভারতের সামরিক বাহিনীর ওই অভিযানে ১০০ জনের বেশি নিহত হন বলে দাবি করে ভারত। এরপর পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা চালায় ভারত। গত ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা দেয় উভয়পক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা