বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ January, ২০২৬ | ৫:৫২ 133 ভিউ
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিসিবির এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। লজিস্টিক জটিলতার দোহাই দিয়ে আইসিসি ম্যাচগুলো শ্রীলঙ্কায় নয়, বরং ভারতেরই অন্য কোনো ভেন্যুতে আয়োজনের পথে হাঁটছে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে প্রায় অসম্ভব মনে করছে আইসিসি। এর বদলে কলকাতা ও মুম্বাই থেকে ম্যাচগুলো সরিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাই এবং তিরুবনন্তপুরমে (কেরালা) আয়োজন করার পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। জানা গেছে, আইসিসি ও টুর্নামেন্টের সহ-আয়োজক বিসিসিআই ইতিমধ্যেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ শুরু করেছে। মূলত নিরাপত্তা শঙ্কা ও সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রস্থল থেকে দূরে ম্যাচ আয়োজন করতেই এই বিকল্প ভাবা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কার কথা বলছে, তা খণ্ডন করতে আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ টানতে পারে। রোববার গুজরাটের ভড়োদরায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে কোনো ঝামেলা ছাড়াই আম্পায়ারিং করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। এটাকে পুঁজি করে আইসিসি বিসিবিকে আশ্বস্ত করার চেষ্টা করতে পারে যে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আইসিসি ভারতের ভেতরে ভেন্যু বদলের প্রস্তাব দিলেও তাতে বিসিবির রাজি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ প্রসঙ্গে গত শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।’ বিসিবির আপত্তির সূত্রপাত গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং উগ্রপন্থীদের হুমকির পর থেকে। তবে ক্রিকবাজের দাবি, লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরছে না। আজ সোমবারই আইসিসি এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’