ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা – বর্ণমালা টেলিভিশন

ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৫:১৫ 112 ভিউ
ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনার অভিযোগ উঠেছে। ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দাবি করেছে সোমালিয়া। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মওলিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। তিনি এই সম্ভাব্য উদ্যোগকে আন্তর্জাতিক আইনের একটি ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছেন। শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিকি বলেন, সোমালিয়ার কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে ইসরায়েলের একটি পরিকল্পনা আছে, যার মাধ্যমে ফিলিস্তিনিদের স্থানান্তর করে সোমালিল্যান্ডে পাঠানো হবে। তার এই মন্তব্য এমন এক প্রেক্ষাপটে এসেছে, যেখানে সোমালিয়ার কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছেন যে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে সোমালিল্যান্ডে পাঠাতে চায়। যদিও এই অভিযোগ সোমালিল্যান্ড ও ইসরায়েল উভয়পক্ষই অস্বীকার করেছে। সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলেও এখনো জাতিসংঘের স্বীকৃতি পায়নি। তবে গত ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে দেশটি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া প্রথম রাষ্ট্রে পরিণত হয়। এই প্রসঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার গত সপ্তাহে ইসরায়েলের চ্যানেল ১৪-কে বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তরের বিষয়টি আমাদের কোনো চুক্তির অংশ নয়। তিনি বলেন, রাজনীতি, নিরাপত্তা, উন্নয়নসহ নানা ক্ষেত্রে সোমালিল্যান্ডের সঙ্গে আমাদের অনেক বিষয়ে অগ্রগতি হবে। তবে আমি বলতে পারি, এটি আমাদের চুক্তির অংশ নয়। তবে সার ঠিক কোন কোন বিষয়ে চুক্তি হয়েছে, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। ইসরায়েল বা সোমালিল্যান্ডের কোনো পক্ষই স্বীকৃতি ঘোষণার পর থেকে চুক্তির নির্দিষ্ট শর্ত প্রকাশ করেনি। এদিকে সোমালিল্যান্ড সরকারের ঘনিষ্ঠ এক সূত্র, নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে , ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়টি সোমালিল্যান্ড কর্তৃপক্ষের দেওয়া কোনো ছাড়ের অংশ নয়। তবে ওই সূত্রও বিষয়টি নিয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। এই অভিযোগ ও পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা