নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যদিও তার পরিচয় বা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজ্যের ক্লে কাউন্টির ওয়েস্ট পয়েন্ট শহরের তিনটি স্থানে এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক পোস্ট
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ জানিয়েছে, মৃত্যুর ঘটনা ঘটেছে তিনটি ভিন্ন স্থানে। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছে এবং আমাদের সম্প্রদায়ের জন্য আর কোনো হুমকি নেই।
শেরিফ স্কটের ফেসবুক পোস্টে নিহতদের সংখ্যা সরাসরি উল্লেখ করা হয়নি। তিনি উল্লেখ করেছেন, আমি অনুরোধ করছি, আমাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনায় তাদের স্মরণ রাখুন।
মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।