মুস্তাফিজের জাদুতে শেষ ওভারে রংপুরের রুদ্ধশ্বাস জয় – বর্ণমালা টেলিভিশন

মুস্তাফিজের জাদুতে শেষ ওভারে রংপুরের রুদ্ধশ্বাস জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১০:৩৫ 110 ভিউ
শেষ ৬ বলে প্রয়োজন ১০ রান। ফিফটি করে তখনও ক্রিজে মোহাম্মদ মিঠুন, অন্য প্রান্তে সাব্বির রহমান। ওই মুহূর্তে জয়ের পাল্লা হেলে ঢাকা ক্যাপিটালসের দিকে। কিন্তু অসাধারণ বোলিংয়ে সব সমীকরণ বদলে দিলেন মুস্তাফিজুর রহমান। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দারুণ এক জয় তুলে নিল রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (৪ জানুয়ারি) বিপিএলের রোমাঞ্চকর ম্যাচটি ৫ রানে জিতেছে রংপুর। ১৫৫ রানের পুঁজি গড়ে ঢাকাকে ১৫০ রানে আটকে দিয়েছে তারা। আসরে এটি রংপুরের টানা দ্বিতীয় জয়। আর জয় দিয়ে আসর শুরু করা ঢাকা পরপর তিন ম্যাচে পেল পরাজয়ের তেতো স্বাদ। শেষ ওভার করতে এসে রাজশাহী ওয়ারিয়র্সের কথা হয়তো মনে পড়েছিল মুস্তাফিজুর রহমানের। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে সুপার ওভারে বোলিংয়ে এসে ম্যাচ জেতাতে পারেননি তিনি। আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাই হয়তো পণ করেছিলেন। রংপুরকে জয় এনে দিতে হবে। আজ রোবার পেরেছেনও মুস্তাফিজ। ৬ বলে ১০ রানের সমীকরণে জাদু দেখিয়েছেন তিনি। বাঁহাতি পেসারের স্লোয়ার, কাটার ও ইয়র্কারে বিভ্রান্ত হয়ে মাত্র ৪ রান নিতে পেরেছেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। তাতে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর। রংপুরের টানা দ্বিতীয় জয়ে ভেস্তে গেছে মিঠুনের ফিফটি। সর্বশেষ দুই ম্যাচে জয় না পাওয়া ঢাকার মুখে আজ হাসি এনে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। কিন্তু শেষটা মেলাতে পারলেন না ৫৬ রানে অপরাজিত থাকা ঢাকার অধিনায়ক। অথচ রান তাড়ার শুরু থেকে ম্যাচটা তাদের হাতেই ছিল।, তবে শেষ ওভারে মুস্তাফিজ সব সমীকরণ পাল্টে দিলেন। এর আগে মাহমুদ উল্লাহর ফিফটিতে ১৫৫ রানের সংগ্রহ পায় রংপুর। এবারের বিপিএলে প্রথম ফিফটির ইনিংসটি খেলেছেন ৫১ রানের। তার ৭ চারের ইনিংসের বিপরীতে শেষ দিকে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে দেড়শোর্ধ্ব সংগ্রহ এনে দেন খুশদিল শাহ। ১৮০.৯৫ স্ট্রাইরেটের ইনিংসে ৪ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের অলরাইন্ডার। এ ছাড়া আজ তিনে নেমে ৩৩ রান করেছেন রংপুরের হয়ে আগের তিন ম্যাচে ওপেন খেলা ডেভিড মালান। ঢাকার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ