মস্কোতে ফের বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩ – বর্ণমালা টেলিভিশন

মস্কোতে ফের বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৯ 104 ভিউ
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গাড়িবোমা বিস্ফোরণে এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহতের একদিন পর এ ঘটনা ঘটলো। বুধবারের ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, শহরের ইয়েলেতস্কায়া স্ট্রিটে পুলিশের গাড়ির কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পান ট্রাফিকের দুই সদস্য। তারা যখন ওই ব্যক্তির দিকে এগিয়ে যান তখনই বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ সদস্য গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার একই এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। তদন্তকারীরা তখন ইঙ্গিত দিয়েছিলেন, হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনী জড়িত থাকতে পারে। সবশেষ ঘটনার সঙ্গে ওই হামলার সরাসরি যোগসূত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিস্ফোরকসহ বিপজ্জনক অস্ত্রের অবৈধ বাজারে সরবরাহ বেড়েছে। বুধবারের ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বহন করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। টহল দল তার গতিবিধিতে বাধা দেওয়ার পর ডিভাইসটি ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তদন্তকারীদের ধারণা, পুলিশের গাড়ির নিচে বোমা পুঁতে রাখার পরিকল্পনার সঙ্গেও এ ঘটনা জড়িত থাকতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা