বিশ্বকাপের ২ মাস আগে শ্রীলঙ্কার নেতৃত্বে শানাকা – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপের ২ মাস আগে শ্রীলঙ্কার নেতৃত্বে শানাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৩ 110 ভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বাকি মাত্র দুই মাস। দলগুলো যখন শেষ মুহূর্তের প্রস্তুতি গোছাতে ব্যস্ত, ঠিক তখনই বড়সড় রদবদল আনল শ্রীলঙ্কা ক্রিকেট। চারিথ আসালঙ্কাকে সরিয়ে আবারও লঙ্কান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেলেন দাসুন শানাকা। শানাকার নেতৃত্বগুণ নতুন কিছু নয়। তার অধীনেই টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল শ্রীলঙ্কা। এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে সমীহ জাগানিয়া পারফরম্যান্স করেছিল দলটি। নতুন মেয়াদে শানাকার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ। এরপরই ধরবেন বিশ্বকাপের বিমান। এই পরিবর্তনের পেছনে প্রধান কোচ সনাথ জয়াসুরিয়ার বড় ভূমিকা রয়েছে। নবনিযুক্ত প্রধান নির্বাচক প্রমোদ্য উইকরামানাসিংহে বলেন, ‘আগের কমিটি ২৫ জন খেলোয়াড়ের একটা তালিকা করেছিল। ওই দলই আমরা বিশ্বকাপের প্রাথমিক দল হিসেবে বেছে নিয়েছি। দাসুন একজন অলরাউন্ডার। আমরা কোচ জয়াসুরিয়ার সঙ্গে কথা বলেই জেনে নিয়েছি তিনি কেমন অধিনায়ক চাচ্ছেন।’ বিশ্বকাপকে সামনে রেখে শানাকাকে অধিনায়ক করে ২৫ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে লড়বে লঙ্কানরা, যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সোহান আরাচ্চিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মিলান রত্নায়েকে, নুয়ান তুষারা, ঈশান মালিঙ্গা, দুশমন্থ চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, মাহিশ থিকশানা, দুশান হেমন্ত, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ত্রাভিন ম্যাথু।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ