ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ১০ – বর্ণমালা টেলিভিশন

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ৫:২৫ 64 ভিউ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি ব্যাঙ্কোয়েট হলে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ঘটনাটি ঘটে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দপ্তর জানায়, লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে একটি পারিবারিক অনুষ্ঠানে এ হামলা চালানো হয়। শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই আছেন। তবে তাদের বয়স বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে। তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তবে কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে গুলিবর্ষণ হয়েছে, সেটিও নিশ্চিত করা যায়নি। এফবিআই, স্টকটন পুলিশসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে যোগ দিয়েছে। স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে এ হামলা হয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানায়, তাকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে। তথ্যসূত্র : এনবিসি নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা