নিউজ ডেক্স
আরও খবর
নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ
সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!
একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড়
রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কোনো দুষ্কৃতিকারীর কারণে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি এই কর্মকর্তা।
শেরেবাংলা নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, দীর্ঘদিন ধরে এখানে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গ্যাস সিলিন্ডারে তেজস্ক্রিয়তার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। অন্য কেউ আগুন লাগিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]