দেশে দেশে সরকার প্রধানদের মৃত্যুদণ্ড – বর্ণমালা টেলিভিশন

দেশে দেশে সরকার প্রধানদের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ৮:৩২ 65 ভিউ
বিশ্বরাজনীতির ইতিহাসে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পদটির আরেক নাম দেশনায়ক। রাষ্ট্র ও জনগণের আলোর পথের দিশারি। রাষ্ট্র পরিচালনার সেই গৌরবময় চেয়ারে বসে নিজের কর্মফলে কেউ হন ধিক্কৃত, কেউ নন্দিত। কৃতকর্মের দায়ে গদি থেকে ছিটকে পড়তেই আবার রাষ্ট্রযন্ত্রের কঠোর বিচারের মুখে পড়তে হয়েছে অনেককেই। দিনশেষে কপালে জুটেছে সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ শাস্তি-মৃত্যুদণ্ড! দেশে দেশে পথভ্রষ্ট সেসব অপশাসকের সংখ্যাও কম নয়! যারা বেঁচে থাকতেই তাদের দমন-পীড়ন আর নিষ্ঠুর শাসনের পরিণতি ভোগ করে ইতিহাসের আস্তাকুঁড়ে পড়ে আছেন! গণমুখে তাদের উপাধি-জনশত্র“! ক্ষমতার দম্ভ ফুরাতেই দু:শাসন, স্বৈরশাসন, গণহত্যা কিংবা একনায়কতন্ত্রের অভিযোগে দাঁড়িয়েছেন আদালতের কাঠগড়ায়। অনেকেরই জীবনের সমাপ্তি ঘটেছে ফাঁসির দড়িতে। ইতিহাসের গুরুত্বপূর্ণ সেই ঘটনাগুলোর সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো- ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস ১৬৪৯ সালের ৩০ জানুয়ারি, ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কর্তৃত্ববাদী শাসন এবং পার্লামেন্টের সঙ্গে বিরোধের জেরে রাষ্ট্রদ্রোহের জন্য দোষী সাব্যস্ত হন তিনি। বিচারকরা রায়ে তাকে ‘বিশ্বাসঘাতক, হত্যাকারী এবং জনশত্র“’ হিসাবে চিহ্নিত করে শিরচ্ছেদ করার নির্দেশ দেন। তুরস্কের আদনান মেন্ডেরেস আদনান মেন্ডেরেস তুরস্কের ইতিহাসে এক বিরল অধ্যায়ের প্রতীক। যেখানে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সামরিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ১৯৬০ সালের সামরিক অভ্যুত্থানের পর তাকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। ইয়াসিয়াদা দ্বীপের বিশেষ আদালত দীর্ঘ বিচারের পর ১৯৬১ সালে মেন্ডেরেসকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো জুলফিকার আলী ভুট্টো ছিলেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত সরকারপ্রধানদের একজন। ১৯৭১-৭৭ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার পর সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। পরবর্তী সময়ে এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় গুরুতর ত্র“টি এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ থাকা সত্ত্বেও আদালত ভুট্টোকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ১৯৭৯ সালের ৪ এপ্রিল তাকে রাওয়ালপিন্ডি জেলে ফাঁসি দেওয়া হয়। ইরানের আমির-আব্বাস হোবেইদা ১৯৭৯ সালের ৭ এপ্রিল ইসলামি বিপ্লবের পর ইরানের সাবেক প্রধানমন্ত্রী আমির-আব্বাস হোবেইদাকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শাহ মোহাম্মদ রেজা পাহলভির অধীন হোবেইদার সরকারকে বিপ্লবীদের ‘দমনকারী’ হিসাবে চিহ্নিত করা হয়। তবে তার বিচার ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। সীমিত অধিকার ও অনিয়মের অভিযোগে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয় এটি। এছাড়াও ফ্রান্সের রাজা ষোড়শ লুই, হাঙ্গেরির সমাজতান্ত্রিক নেতা ইমরে ন্যাগি, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট নিকোলাই চাউশেস্কু, জাপানের সাবেক প্রধানমন্ত্রী হিদেকি তাজিকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। ডন, ইন্টারনেট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা