নিউজ ডেক্স
আরও খবর
আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর
ডাকসুর জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা, শিবির-ছাত্রদল উত্তেজনা
ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ঢাবি শিবির নেতাকে শোকজ
ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, ডাকসু নেতা জুবায়েরের আক্ষেপ
মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ
শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা
দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী
এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
পুনর্নিরীক্ষণের পর ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী, আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়।
তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৬৭১ জন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩টি।
গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিতভাবে পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪টি।
ফলাফল দেখার নিয়ম
খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। পাশাপাশি আবেদনকারীরা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পেয়েছেন।
শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd
) থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।