চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান – বর্ণমালা টেলিভিশন

চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ | ৫:০৯ 62 ভিউ
চীনের নৌবহরে তৃতীয় রণতরী হিসেবে যুক্ত হয়েছে ফুজিয়ান। এটি কয়েক ধরনের যুদ্ধবিমান বহনে সক্ষম। রণতরীর নিয়ন্ত্রণভার নৌবাহিনীর কাছে হস্তান্তরকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। গত বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সমুদ্রবন্দরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। চীনের গণমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে গতকাল শুক্রবার এএফপি এ খবর জানিয়েছে। সম্প্রতি চীনের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ হাতে নেন শি। ফুজিয়ানের নৌবহরে যুক্ত হওয়ার বিষয়টিকে এ উদ্যোগে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শি দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠা ও তাইওয়ানের সঙ্গে চলমান অস্থিরতায় বাড়তি সুবিধা পেতে নৌবাহিনীর আধুনিকায়ন করতে চান। অনুষ্ঠানের পর শি জিনপিং ফুজিয়ানে আরোহণ করেন। তাঁকে রণতরীটির যুদ্ধ-সক্ষমতা সম্পর্কে তথ্য দেওয়া হয়। পাশাপাশি, ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেমের নির্মাণ ও কার্যকারিতা নিয়েও তাঁকে ব্রিফ দেওয়া হয়। সরকারি গণমাধ্যম সিসিটিভির প্রকাশ করা ছবিতে বন্দরের অনুষ্ঠানে শি ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যান্য শীর্ষ নেতাকে যোগ দিতে দেখা যায়। নৌ আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব চলছে। বিশ্লেষকরা মনে করেন, ফুজিয়ান এ লড়াইয়ে চীনকে বেশ খানিকটা এগিয়ে নিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা