পর্তুগালে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের শাহ আলম – বর্ণমালা টেলিভিশন

পর্তুগালে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের শাহ আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ | ৬:৩০ 71 ভিউ
সম্প্রতি পর্তুগালের স্থানীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। গত ১২ অক্টোবর তিনি বন্দর নগরী পর্তোর বনফি জুনতা ফ্রেগজিয়ার এসেম্বলি মেম্বার হিসেবে বিজয়ী হয়েছেন। শাহ আলম কাজল ২০২১ সালের নির্বাচনেও পর্তুগালের ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল সোশালিস্ট পার্টি থেকে একই পদে নির্বাচিত হয়েছিলেন। এবারও তার দল মিউনিসিপ্যাল পর্যায়ে জয়লাভ করতে না পারলেও তিনি নিজ এলাকার (ফ্রেগজিয়া) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ার পর শাহ আলম কাজল বলেন, আমাদের দল সামান্য ব্যবধানে পরাজিত হলেও সবগুলো ওয়ার্ডেই আমরা সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রবাসী বাংলাদেশীরা যে সহযোগিতা ও ভালোবাসা দেখিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকার অঙ্গীকার করছি। শাহ আলম কাজল শুধু রাজনৈতিক নেতৃত্বেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। তিনি বাংলাদেশ কমিউনিটি অব পর্তো-এর সভাপতি হিসেবে পর্তুগালে বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একজন উদ্যোক্তা হিসেবেও তিনি প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানে সহায়তা করছেন। পাশাপাশি বন্দর নগরী পর্তোতে অভিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার ভূমিকা অনস্বীকার্য। সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তোসহ বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীরা শাহ আলম কাজলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রবাসী মাসুম বিল্লাহ বলেন, এভাবেই বাংলাদেশের আলো ছড়াতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। আমরা প্রতিটি শহরে শাহ আলম কাজলের মতো নেতৃত্ব চাই, যারা পর্তুগালে বাংলাদেশকে পরিচিত করবে। উল্লেখ্য, শাহ আলম কাজল ছাড়াও আরও একজন প্রবাসী বাংলাদেশি মাসুদ মজুমদার ১২ অক্টোবর লিসবনে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তার প্যানেল এবার বিজয় নিশ্চিত করতে পারেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা