গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা – বর্ণমালা টেলিভিশন

গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৬:২৫ 112 ভিউ
লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে দক্ষিণ লেবাননে এ হামলা হয়। অঞ্চলটিতে যুদ্ধবিরতি চললেও সেখানে প্রায় হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলায় মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাসাইলেহ গ্রামে ভোরের দিকেও বিমান হামলা হয়। সেখানে ভারী যন্ত্রপাতি বিক্রির একটি স্থানে বোমা আঘাত হানে। যার ফলে বিপুলসংখ্যক যানবাহন ধ্বংস হয়ে যায়। হিজবুল্লাহর আল-মানার টিভি জানায়, হামলার সময় পাশ দিয়ে যাওয়া সবজি বহনকারী একটি গাড়িতে বিস্ফোরক আঘাত হানে। এতে একজন নিহত এবং একজন আহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় পরে বলেছে, নিহত ব্যক্তি সিরিয়ার নাগরিক, আহতদের একজন সিরিয়ার নাগরিক এবং ছয়জন লেবানিজ। মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে গত বছরের নভেম্বরের শেষের দিকে ১৪ মাসের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শেষ হয়। এরপর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়েছে। যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের সময় গোষ্ঠীটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার পর হিজবুল্লাহ তাদের সক্ষমতা পুনর্নির্মাণের চেষ্টা করছে বলে ইসরায়েল অভিযোগ করেছে। আর লেবানন বলছে, হিজবুল্লাহকে ধ্বংসের নামে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। এ ধরনের কাজ মানবাধিকারবিরোধী। এদিকে গাজার বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। এ অবস্থায় বাস্তুচ্যুত হাজার-হাজার ফিলিস্তিনি ঘরে ফিরতে শুরু করেছে। অন্যদিকে, ইসরায়েল থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে তাদের পরিবার। টানা দুই বছর ধরে ইসরায়েলের ভয়াবহ হামলায় শোকে কাতর হয়ে পড়া গাজাবাসী যুদ্ধবিরতি ঘোষণার পর বাড়ি ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েছে। খান ইউনিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই গতকাল থেকে হাজার-হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা অভিমুখে যাত্রা করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা