বিশ্ব অর্থনীতি ‘ভয় পাওয়ার মতো খারাপ নয়’: আইএমএফ প্রধান – বর্ণমালা টেলিভিশন

বিশ্ব অর্থনীতি ‘ভয় পাওয়ার মতো খারাপ নয়’: আইএমএফ প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:৩২ 80 ভিউ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বুধবার (৮ অক্টোবর) মন্তব্য করেছেন যে বিশ্ব অর্থনীতি বর্তমানে প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় রয়েছে, তবে এটি এখনো অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি দুর্বল প্রবৃদ্ধির মুখোমুখি। তিনি বলেন, “বিশ্ব অর্থনীতি ভয় পাওয়ার মতো খারাপ নয়, কিন্তু আমাদের যা প্রয়োজন তার চেয়ে ভালোও নয়।” আগামী সপ্তাহে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার আগে জর্জিয়েভার এই মন্তব্য এল। তিনি জানান, মূলত যুক্তরাষ্ট্র সহ কিছু উন্নত, উদীয়মান ও উন্নয়নশীল দেশের প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সের কারণে এ বছর ও আগামী বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি সামান্যই মন্থর হবে বলে আইএমএফ আশা করছে। জর্জিয়েভা উল্লেখ করেন, সচেতন নীতিমালা, বেসরকারি খাতের অভিযোজন ক্ষমতা, প্রত্যাশার চেয়ে কম শুল্ক হার এবং অনুকূল আর্থিক পরিবেশের কারণে বিশ্ব অর্থনীতি একাধিক ধাক্কা সহ্য করেও তুলনামূলকভাবে স্থিতিশীল থেকেছে। তিনি বলেন, "বিশ্ব এখনও পর্যন্ত শুল্কযুদ্ধের দিকে ধাবিত হয়নি—অন্তত এখন পর্যন্ত।" তবে তিনি সতর্ক করে বলেন, শুল্কনীতির পুরো প্রভাব এখনও প্রকাশ পায়নি এবং বিশ্ব অর্থনীতির প্রকৃত স্থিতিস্থাপকতা এখনও পুরোপুরি পরীক্ষা হয়নি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের গড় শুল্কহার এপ্রিলের ২৩ শতাংশ থেকে কমে বর্তমানে ১৭ দশমিক ৫ শতাংশে নেমেছে। আইএমএফ এখনও মনে করে, মধ্যমেয়াদে বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশের মধ্যে থাকবে, যা কোভিড-পূর্ব সময়ের চেয়ে কম। জর্জিয়েভা বলেন, “বিশ্ব প্রবৃদ্ধির ধারা বদলাচ্ছে—চীন ধীরে ধীরে মন্থর হচ্ছে, আর ভারত পরিণত হচ্ছে নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিতে।” তিনি ইউরোপের অর্থনৈতিক স্থবিরতা নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত একজন ‘সিঙ্গেল মার্কেট সিজার’ নিয়োগ করা, যিনি সংস্কার কার্যক্রম পরিচালনা করে আর্থিক ও জ্বালানি খাতের একীভূতকরণ ত্বরান্বিত করবেন। তিনি দেশগুলোকে দীর্ঘমেয়াদে উৎপাদন বৃদ্ধি, রাজস্ব স্থিতি পুনর্গঠন এবং অতিরিক্ত বাণিজ্য ঘাটতি মোকাবিলার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা