বেড়েছে ওমরাহ ভিসার ফি – বর্ণমালা টেলিভিশন

বেড়েছে ওমরাহ ভিসার ফি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:১২ 80 ভিউ
সৌদি আরব সরকার ওমরাহ ভিসা ইস্যুতে নতুন কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভিসা ফি। আগে যেখানে ভিসা ফি ছিল ১৭ থেকে ১৮ হাজার টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত। এখন ভিসা করতে গেলে আগের চেয়ে ৪ থেকে ১০ হাজার টাকা বেশি গুনতে হবে ওমরাহ যাত্রীদের। এতে ওমরাহ প্যাকেজের সামগ্রিক খরচও উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। ওমরাহ কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন এজেন্সি ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখন ভিসা আবেদন করতে হচ্ছে ‘নুসুক মাসার’ অ্যাপের মাধ্যমে, যেখানে হোটেল ও পরিবহন বুকিং বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি, ট্যাক্সি বুকিংও নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে করতে হচ্ছে, যা কেবল অনুমোদিত সেবাদানকারীদের মাধ্যমেই সম্ভব। এর ফলে আগে যেসব এজেন্সি সৌদি অংশের সহযোগিতা ছাড়াই ভিসা করত, তাদের অনেকের আইডি বন্ধ হয়ে গেছে। এখন কেবল লাইসেন্সধারী ও সৌদি অনুমোদিত এজেন্সিগুলো ভিসা প্রক্রিয়ায় অংশ নিতে পারছে। এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘নতুন নিয়মের কারণে আগে ভিসা হতো এমন অনেক আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু বাংলাদেশের লাইসেন্সধারী এজেন্সিগুলোকে সৌদি আরবের অনুমোদিত সংস্থার সঙ্গে সমন্বয় করে ভিসা নিতে হচ্ছে।’ তিনি বলেন, ‘আগে হয়তো সৌদি আরবে একটি লাইসেন্সের বিপরীতে ৫০ হাজার ভিসা করত। এখন কিন্তু সে পাঁচ হাজারের বেশি ভিসা করতে পারছে না। স্বাভাবিকভাবে সে তার খরচ বাড়িয়ে দিয়েছে।’ ‘এছাড়া নতুন নিয়ম অনুযায়ী আমাদের লাইসেন্সধারী ওমরা এজেন্সিগুলো সৌদি অংশের সঙ্গে কানেক্টেড হচ্ছে। এতে একটু সময় লাগছে। এখন হোটেল বুকিং ও পরিবহন বুকিংয়ের নম্বর ছাড়া ভিসা হচ্ছে না। একটি নতুন সিস্টেমে সবকিছু নিয়ে আসা হচ্ছে। আগে ভিসার জন্য এত নিয়মকানুন ছিল না।’ ফরিদ আহমেদ মজুমদার আরও বলেন, ‘আশা করি এক সপ্তাহের মধ্যে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং এতে ভিসা ফিও কিছুটা হয়তো কমবে। তবে নতুন সিস্টেমের কারণে আগের চেয়ে কিছুটা বেশি ভিসা ফি দিতে হবে।’ সূত্র: জাগো

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার