চূড়ান্ত হলো আর্জেন্টিনার আরও দুই ম্যাচ, জেনে নিন প্রতিপক্ষ কারা – বর্ণমালা টেলিভিশন

চূড়ান্ত হলো আর্জেন্টিনার আরও দুই ম্যাচ, জেনে নিন প্রতিপক্ষ কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৩ 85 ভিউ
আগামী বছর রয়েছে ফুটবল বিশ্বকাপ। লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যে দলগুলো বৈশ্বিক আসরকে পরিকল্পনা করেই এগোচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। আগামী বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট তারা। বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে আসর শুরুর ঠিক আগমুহূর্তে আরও দুই প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে দুটি নতুন প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মায়ামি ও লাস ভেগাসে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়া বলেন, ‘জুন মাসে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের সেই ম্যাচ খেলার সুযোগ রয়েছে এবং আরও একটি শিরোপা জেতার দায়িত্ব আমাদের ওপর আছে।’ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সময় পার করেছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচের ১২টিতে জিতে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করে তারা। ৩১ গোল করার বিপরীতে মাত্র ১০ গোল হজম করে স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যেখানে শীর্ষে অবস্থান সেখানে তালিকার পাঁচে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৮ ম্যাচের ৮টিতে কেবল জয়ের দেখা পেয়েছে তারা। ইকুয়েডর, কলম্বিয়া এবং উরুগুয়ে যথাক্রমে রয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থস্থানে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই