টিকটকের নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা – বর্ণমালা টেলিভিশন

টিকটকের নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৫ | ৮:২৬ 144 ভিউ
টিকটকের মার্কিন শাখার নিয়ন্ত্রণ নিতে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক ও আন্দ্রেসেন হরোভিৎস। বিষয়টি জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মাদ্রিদে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে হওয়া আলোচনায় টিকটকের জন্য নতুন কাঠামোর খসড়া তৈরি হয়। খসড়া অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা প্রায় ৮০ শতাংশ শেয়ার নেবেন, আর বাকি অংশ থাকবে চীনা শেয়ারহোল্ডারদের হাতে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইটড্যান্সকে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা ৯০ দিন বাড়িয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত করেছেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করার সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানটি। আলোচনা আগামী ৩০-৪৫ দিনের মধ্যেই শেষ হওয়ার কথা। এ সময়েও টিকটকের ক্লাউড সেবা চালিয়ে যাবে ওরাকল, এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ