ছাত্র ইউনিয়নের আংশিক প্যানেল ‘সংশপ্তক’ ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ আগস্ট, ২০২৫
৫:৪৫ অপরাহ্ণ
89 ভিউ

আরও খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ

ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর……

যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক

ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি

জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়

আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’

সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি

ছাত্র ইউনিয়নের আংশিক প্যানেল ‘সংশপ্তক’ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৫:৪৫ 89 ভিউ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য ‘সংশপ্তক’ নামে আংশিক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা। এতে তারা কেন্দ্রীয় পাঁচটি পদে প্রার্থী দিয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এ প্যানেল ঘোষণা করেন। সংশপ্তক প্যানেল থেকে জাকসুর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস। এছাড়া সংশপ্তক প্যানেল থেকে নির্বাচন করবেন তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার কর্মী তানজিল আহমেদ, সহ-সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা। সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, প্রগতিশীল দাবি নিয়ে যারা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে লড়েছেন, আমরা এমন একজনকে ভিপি (সহ-সভাপতি) হিসেবে সমর্থন করছি। এছাড়া অন্যান্য সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা কয়েকটি নির্দিষ্ট পদে প্রার্থী দিয়েছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস ৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা