নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ৭:২৯ 150 ভিউ
নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক চালককে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেলগেট এলাকার বামনগ্রাম গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান একটি প্রাইভেটকার নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গাড়িটি থামিয়ে গাড়ির ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সাইদুর গাড়ি থেকে নেমে প্রাণ রক্ষার চেষ্টা করলেও রক্তক্ষরণে সড়কের পাশেই তার মৃত্যু হয়। সহযাত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে সড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।’ তিনি আরও জানান, ‘প্রাইভেটকারটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং গাড়িতে থাকা এক যাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’ এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তে অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগির বিস্তারিত তথ্য জানানো হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি