স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও – বর্ণমালা টেলিভিশন

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১১:৪০ 169 ভিউ
মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌগাছা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে একটি বাইসাইকেল রাখা ছিল। কোনোভাবে ওই আর্থিং তারের সঙ্গে বাড়ির সাইড লাইনের সংযোগ হয়ে যায়। গোলাম কিবরিয়া বিষয়টি না জেনে বাইসাইকেল ধরার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হন। স্বামীর এমন অবস্থা দেখে তাকে বাঁচাতে ছুটে যান স্ত্রী রিনা খাতুন। স্বামীকে টেনে সরানোর চেষ্টায় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় তাদের ছোট মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পথচারীরা তাদের দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন জানান, ওই দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার