‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’ – বর্ণমালা টেলিভিশন

‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ৮:৫৯ 114 ভিউ
জাতীয় দলের জার্সিতে এখন হয়তো দেখা যায় না, কিন্তু ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কোনো চিন্তাও নেই সাকিব আল হাসানের। এখনও মাঠে নামলেই নিজের উপস্থিতি জানান দেন, আর ক্রিকেটের প্রতি সেই পুরোনো ভালোবাসাটাই তাকে টেনে রাখছে এই খেলায়। বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। গতকাল গায়ানার বিপক্ষে ম্যাচের আগে নিজের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। সাকিব বলেন, ‘আমি এখনও খেলাটা অনেক উপভোগ করি। যখন অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ দলে খেলতাম, তখন যেমন ভালোবাসতাম ক্রিকেটকে, এখনও সেই ভালোবাসাটাই আছে। এটা আমার বড় প্রেরণা। যতদিন উপভোগ করব, ততদিনই মাঠে থাকব।’ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও মত দিয়েছেন সাকিব। তার ভাষায়, ‘প্রথম ম্যাচটা আমরা দারুণ খেলেছি। দ্বিতীয় ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী হয়নি। আজকের ম্যাচটা আলাদা হবে। এটা রাতের খেলা, পরিবেশ ভিন্ন হবে। গায়ানার মাঠে গ্যালারি থাকবে ভরপুর। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ।’ নিজের ভূমিকাও স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বললেন, ‘বোলিং এমন একটা জায়গা, যেটা যেকোনো সময় আমি করতে পারি—হোক সেটা পাওয়ারপ্লে, মিডল ওভার কিংবা ডেথ ওভার। ব্যাটিংয়ে যদি টপ অর্ডার ভালো শুরু করে, আমি চাই সেই গতি ধরে রাখতে। আর শুরুটা ভালো না হলে, আমি চাই একটা ভালো জুটি গড়ে তুলতে, যাতে দল বড় সংগ্রহ পায়।’ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত হলেও সাকিবের শরীরী ভাষা বলে দেয়, এখনো খেলার প্রতি আগ্রহে একটুও ঘাটতি নেই। আর সেটাই হয়তো তার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় রহস্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?