তরুণদের সর্বনাশা লিগ! – বর্ণমালা টেলিভিশন

তরুণদের সর্বনাশা লিগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৭ 91 ভিউ
বিভিন্ন দেশের শীর্ষ স্তরের লিগের পরের ধাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়, যাতে তরুণ প্রতিভা উঠে আসার পথ উন্মুক্ত থাকে। বাংলাদেশের ক্ষেত্রে কি উল্টো তরুণদের উঠে আসার পথে রুখে দাঁড়ানো হচ্ছে! নতুন মৌসুমের জন্য সিনিয়র ডিভিশন লিগের বাইলজ কিন্তু সে আশঙ্কাই সামনে আনছে—প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগে খেলা ফুটবলারদের জন্য দেশের পেশাদার ফুটবল কাঠামোর তৃতীয় স্তরের এ লিগ এখন উন্মুক্ত। ঘরোয়া শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতাপুষ্ট ফুটবলারদের বিগত কয়েক মৌসুম সিনিয়র ডিভিশন লিগে খেলার সুযোগ ছিল না। নতুন মৌসুমের আগে সে বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। যে কারণে অংশগ্রহণকারী ক্লাবগুলো এমন খেলোয়াড়দের দিকে বেশি ঝুঁকছে, যাদের শীর্ষ স্তারের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাতে উপেক্ষিত হচ্ছেন অনেক তরুণ ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, খসড়া বাইলজ অংশগ্রহণকারী ক্লাবগুলোতে পাঠানো হয়েছিল ক্লাব প্রতিনিধিদের মতামতের জন্য। ক্লাব প্রতিনিধিরা তাদের মতামত দিয়েছেন। তা ছাড়া, বিশ্বের অনেক দেশেই কিন্তু লিগ উন্মুক্ত। সিনিয়র ডিভিশন লিগে অংশগ্রহণের প্রস্তুতিতে ব্যস্ত একাধিক ক্লাব প্রতিনিধি অভিযোগ করেছেন, বাইলজের অসংগতি দূর করার জন্য ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আয়োজকদের যোগাযোগের ঘাটতি ছিল। এ কারণে কিছু অসংগতি রেখেই বাইলজ চূড়ান্ত করা হয়েছে। এ প্রসঙ্গে সিনিয়র ডিভিশন লিগের অন্যতম ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংসদের কোচ আশরাফুল হক আপেল বলেছেন, ‘দেশের তৃতীয় স্তরের একটা লিগের ডিজাইন উদীয়মান খেলোয়াড়দের ঘিরেই করা উচিত। কিন্তু সিনিয়র ডিভিশন লিগের খেলোয়াড় নিবন্ধনে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড়দের উন্মুক্ত রাখা হয়েছে। তাহলে উদীয়মান খেলোয়াড়রা যাবেন কোথায়!’ স্বল্প সুযোগ-সুবিধায় গড়ে তোলা বিভিন্ন একাডেমি দেশের ফুটবলে নিয়মিত তরুণ প্রতিভাবান ফুটবলার সরবরাহ করে আসছে। অধিকাংশ একাডেমির লক্ষ্য থাকে পাইওনিয়ার ও নিচু স্তরের লিগগুলো। শীর্ষ স্তরের লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়কে অসংগতিপূর্ণ হিসেবে উল্লেখ করলেন তৃণমূলে কাজ করা বিভিন্ন একাডেমির সঙ্গে যুক্ত সংগঠকরা। এ প্রসঙ্গে লাইজু কিডস ফুটবল একাডেমির সহসভাপতি শাহাদাত হোসেন জুবায়ের বলছিলেন, ‘শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা আছে—এমন ফুটবলারদের আপনি নিচু স্তরের লিগে খেলার সুযোগ দিতেই পারেন। কিন্তু এখানে কোটা নির্ধারিত করে দেওয়া উচিত ছিল। নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করার কারণে তরুণ ফুটবলারদের উঠে আসার পথটা বিঘ্নিত হবে, যা খুবই দুঃখজনক।’ এ ইস্যুতে বাফুফের অভ্যন্তরেই নাকি রয়েছে মতবিরোধ! সূত্র জানিয়েছে, কিছু কর্মকর্তা চাচ্ছেন শীর্ষ লিগের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিলেও কোটা নির্ধারণ করা হোক। কিছু কর্মকর্তা চাচ্ছেন, বিষয়টা উন্মুক্ত থাকুক। এ প্রসঙ্গে বাফুফে কম্পিটিশন্স বিভাগের প্রধান ও সাবেক ফুটবলার গোলাম গাউস বলছিলেন, ‘এ নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি। কিন্তু এখানে ফিফা-এএফসির কিছু গাইডলাইনও আছে। আমাদের সেগুলো অনুসরণ করতে হয়।’ গোলাম গাউস আরও বলেন, ‘লিগের সঙ্গে সম্পৃক্ত সবাই যদি চান, তাহলে যে কোনো বিষয় নতুন করে ভেবে দেখা যেতে পারে। সবাই চাইলে সিনিয়র ডিভিশন লিগের বাইলজের বিভিন্ন বিষয়ও নতুন করে ভেবে দেখা যেতে পারে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?