রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫
৯:০৪ পূর্বাহ্ণ
84 ভিউ

রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:০৪ 84 ভিউ
দেশব্যাপী আলোচিত ঘটনা সিলেটে সাদাপাথর লুটের ঘটনা। সেই ঘটনার রেশ না কাটতেই এবার বরিশালে ঘটেছে শহর রক্ষা বেড়িবাঁধের ব্লক লুটের ঘটনা। রাত নামতেই বরিশাল নগরী এবং সদর উপজেলা প্রান্তে কীর্তনখোলা নদীতীরের সরকারি ব্লক লুট করছে একটি মহল। সবশেষ বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কীর্তনখোলা নদীর তীরে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ উলালঘনী এলাকায় বেড়িবাঁধের ব্লক লুটের সময় ব্লক ভর্তি একটি ট্রলারসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ট্রলার চালক শাহে আলম হাওলাদার বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে ওই এলাকার শহররক্ষা বাঁধের ব্লকগুলো ট্রলারযোগে লুট হচ্ছিল। এই লুটের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারী ও স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন। প্রভাবশালীদের ভয়ে তারা কখনও মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। আটক ট্রলার চালক শাহে আলমের বরাতে স্থানীয়রা আরও বলেন, তিনি পলাশপুর এলাকার রাজিব নামের এক ব্যক্তির ট্রলারের চালক। তার ট্রলারটি সোহাগ গাজী ও কবির গাজী নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়েছে। ঠিকাদারের নির্দেশে ব্লকগুলো ট্রলার ভর্তি করেও বাকেরগঞ্জ উপজেলার নেহালগঞ্জে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন ট্রলার চালক। স্থানীয় বাসিন্দা সুমন চৌধুরী জানান, ট্রলার চালককে আটকের পর সে সাকিল নামের এক ব্যক্তিকে ফোনে ধরিয়ে দেওয়ার পর তিনি (সাকিল) জানিয়েছেন, পানি উন্নয়নে বোর্ডের একজন ঠিকাদার তাদের ব্লক নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের কাছে এর কাগজও রয়েছে। ব্লকগুলো পটুয়াখালীতে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, রাষ্ট্রীয় সম্পদ শহর রক্ষা বাঁধের ব্লক লুটের সঙ্গে আর কারা জড়িত আছে তাদের পরিচয় শনাক্তের জন্য আটক ট্রলার চালক শাহে আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। উল্লেখ্য, কীর্তনখোলা নদীর তীব্র ভাঙন থেকে বরিশাল নগরীকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের আওতায় কনফিডেন্স গ্রুপ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান শহর রক্ষা বাঁধ নির্মাণ করেন। বেশ কয়েক বছরের মধ্যে বাঁধের একাধিক স্থান ধসে পরায় প্রাকৃতিক দুর্যোগসহ বর্ষায় আতঙ্ক দেখা দেয় স্থানীয়দের মাঝে। এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর এবং পুলিশকে একটি রিপোর্টও আমরা দিয়েছি। মূলত ওই ব্লকগুলো পানি উন্নয়ন বোর্ডের নয়। ২০১৭ সালে চরবাড়িয়া এলাকা রক্ষা প্রকল্পের আওতায় খুলনা শিপইয়ার্ড ৭০ হাজার ব্লক ফেলার কথা ছিল। কাজটি বাস্তবায়ন করে নৌবাহিনী। ২০২৩ সালে প্রকল্পটি শেষ হয়। তিনি আরও বলেন, ৭০ হাজার ব্লকের মধ্যে ১১ হাজার সিসি ব্লক মানসম্পন্ন ছিল না। এ কারণে ওই ব্লক নদীতে ফেলতে দেওয়া হয়নি। এমনকি ওই ব্লকের বিলও পরিশোধ করা হয়নি। সেই ব্লকগুলোই ঠিকাদার প্রকল্প এলাকার মাঠের মধ্যে ফেলে রেখেছে। সেই ব্লকগুলোই লুট হয়। যে কারণে কেন এবং কারা এটা করেছে সেটা আমাদের জানা নেই। আর পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী এর সঙ্গে জড়িত বলে শোনা গেলেও এর কোনো প্রমাণ মিলছে না। যথাযথ প্রমাণ পেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য