গ্রামীণফোনের যে সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা – বর্ণমালা টেলিভিশন

গ্রামীণফোনের যে সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৫ | ৯:০৬ 178 ভিউ
সিস্টেমের মানোন্নয়নের জন্য দেশের শীর্ষ মোবাইল টেলিকম অপারেটর গ্রামীণফোনের রিচার্জ সেবা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ১৩ ঘণ্টা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ মাইজিপি অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত গ্রামীণফোন নম্বরে কোনো ধরনের রিচার্জ করা যাবে না। এ সময় গ্রাহকরা দোকান, বিকাশ-নগদ বা অনলাইন ব্যাংকিং— কোনো মাধ্যমেই ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না। এ ছাড়া রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং বিল আপডেট সার্ভিস বন্ধ থাকবে। সংযোগ চালু রাখতে এ সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করে রাখতে পারেন। তবে শুধু রিচার্জ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় ভয়েস কল, এসএমএস, ইন্টারনেটসহ অন্যান্য সব সেবা আগের মতোই চালু থাকবে। গ্রামীণফোন গ্রাহকদের উদ্দেশে জানিয়েছে, আপনাদের উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে আমরা সিস্টেম আপগ্রেডের কাজ করছি। এ কারণে নির্দিষ্ট সময়ে রিচার্জ সেবা বন্ধ থাকবে। কোনো ধরনের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে