এশিয়া কাপে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আজ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
৮:২৪ পূর্বাহ্ণ
109 ভিউ

এশিয়া কাপে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:২৪ 109 ভিউ
এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা চরমে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দিনের মধ্যেই তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। পিসিবির মুখপাত্র আমির মির মঙ্গলবার বলেন, ‘এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে। পাকিস্তানের স্বার্থকেই প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’ পিসিবি স্পষ্ট করে জানিয়েছে—ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে ইউএই ম্যাচেও তারা মাঠে নামবে না। ভারতের বিপক্ষে ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর সূত্রপাতের পর থেকেই পাইক্রফটকে দায়ী করছে পাকিস্তান। তাদের অভিযোগ, পুরো পরিস্থিতি তিনি সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন। সূত্র জানাচ্ছে, আইসিসি যদি পাকিস্তানের দাবি নাকচ করে, তবে দল পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে পারে। যদিও এখন পর্যন্ত আইসিসি থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এদিকে রোববার ভারত-পাকিস্তান ম্যাচের পর সাধারণত হয়ে আসা করমর্দন অনুষ্ঠান এড়িয়ে যান ভারতীয় খেলোয়াড়রা। অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে সতীর্থদের সঙ্গে অভিনন্দন বিনিময় করলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের খেলোয়াড়রাও একে অপরের সঙ্গেই হাত মেলান, কিন্তু ভারতীয়দের সঙ্গে নয়। এমনকি ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানেও যোগ দেননি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে মাঠের লড়াই ছাড়িয়ে দ্বিপাক্ষিক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো টুর্নামেন্টে। তবে আজকের ম্যাচে মাঠে না নামলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত পাকিস্তানের। এক জয় ও এক হারে তাদের ঝুলিতে এখন মাত্র ২ পয়েন্ট। সুপার ফোরে যেতে হলে ইউএইর বিপক্ষে জয় অপরিহার্য। তবে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে পাকিস্তান দল। যদিও তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে আইসিসি একাডেমিতে। অন্যদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গেও পরামর্শ করছেন। সূত্র : জিও নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার