নিউজ ডেক্স
আরও খবর
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী
মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক
পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই
মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক
চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক
ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩
লক্ষ্মীপুরে অবৈধভাবে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর থানা রোড এলাকায় প্রথমে ওষুধের দোকান জয় ফার্মাতে ও পরে দোকানের পেছনে বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্ছানগর এলাকার বাসিন্দা কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।
সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোর কুমার অবৈধভাবে থানারোড এলাকায় মদ বিক্রি করে আসছে। তারা বাড়ির সামনেই তাদের ওষুধের দোকানে রেখে মদ বিক্রি করে আসছিল। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের লোকজনের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।