পানি কমেছে গোমতীর, খুপরি ছেড়ে ঘরে ফিরছে মানুষ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫
১০:৪৮ পূর্বাহ্ণ
113 ভিউ

পানি কমেছে গোমতীর, খুপরি ছেড়ে ঘরে ফিরছে মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১০:৪৮ 113 ভিউ
গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়তে থাকে নদীর পানি। এতে বেড়িবাঁধে বসবাসকারীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। বন্যার আশঙ্কায় অনেকেই বাঁধের ওপর খুপরিঘর বানিয়ে আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে বৃষ্টি বন্ধ থাকায় দ্রুত পানি কমতে শুরু করেছে। এতে নদীপাড়ের মানুষের মাঝে আতঙ্ক কাটতে শুরু করেছে। জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, পাহাড়ি ঢলে চলতি মৌসুমে গোমতী নদীর চরসহ জেলার বিভিন্ন এলাকায় সবজি, আউশ ও রোপা আমন বীজ তলাসহ প্রায় ১৩ হাজার ৬৪০ হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ১০ কোট টাকারও বেশি। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনে টানা মাঝারি ও ভারি বর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে গোমতীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই অবস্থায় চলে আসে। এতে নদীর চরে গড়ে ওঠা বসতঘরের কাছাকাছি চলে আসে পানি। ফলে অনেকেই আগাম সতর্কতা হিসেবে বাড়িঘর ছেড়ে বেড়িবাঁধে সড়কের পাশে খুপরিঘর নির্মাণ করেছে। কেউ আবার স্বজনদের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন। বাড়ির মালামাল রক্ষা করতে বেড়িবাঁধে এনে রাখেছেন। তবে বৃহস্পতিবার রাত থেকে নদীর পানি কমতে থাকায় সকাল থেকে মানুষ পুনরায় খুপরি ঘর ছেড়ে নিজ বাড়িতে ফিরতে থাকেন। চানপুর এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া বলেন, নিরুপায় হয়ে গোমতীর চরে বসবাস করছি। গত তিন দিনে যেন ৩ বছর পার করেছি। ঘরের কাছাকাছি পানি চলে এসেছে। ছেলে সন্তান নিয়ে বাঁশ-পলিথিন দিয়ে খুপরি বানিয়ে বেড়িবাঁধে ও সড়কের পাশে রাত্রিযাপন করেছে আমার মতো অনেকে। শুক্রবার সকাল থেকে আকাশে রোদ দেখে এবং নদীর পানি কমায় এখন বাড়িতে চলে এসেছি। আমতলী এলাকার কৃষক শাহ আলম বলেন, চরে প্রায় তিন একর জমিতে এবার সবজি চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টি ও ভারতীয় পানিতে সব তলিয়ে গেছে। ঋণ নিয়ে কৃষি কাজ শুরু করি। পানির কারণে আমার অন্তত ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ পরিশোধ করব কীভাবে জানি না। এই চরে আমার মতো আরও অনেক কৃষক রয়েছে, তাদেরও লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, টানা ভারি বর্ষণ আর উজানের ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। বৃষ্টি থামার পর এবং উজানের ঢল কিছুটা কমায় বিপদমুক্ত বলা যেতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই ধীরে ধীরে পানি কমতে শুরু করে। শুক্রবার বিকেল ৩টায় ৮ দশমিক ৫৬ সেন্টিমিটারে প্রবাহিত হতে দেখা গেছে। এরআগে বৃহস্পতিবার পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৬৮ মিটার। গোমতী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩০ সেন্টিমিটার। বৃষ্টি না হলে রাতে অংশে পানি আরও কমে যাবে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ইতিমধ্যে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবু সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবেদ আলী জানান, এখন পর্যন্ত জেলার কোথাও বন্যার সৃষ্টি হয়নি। একাধিক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি খবর পেয়েছি। আশার কথা হলো গোমতী নদীর পানি ধীরগতিতে হলেও কমে আসছে। আগামী দুএক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইউব মাহমুদ বলেন, চলতি মৌসুমে গোমতী নদীর চরসহ জেলার বিভিন্ন এলাকায় সবজি, আউশ ও রোপা আমন বীজ তলাসহ প্রায় ১৩ হাজার ৬৪০ হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ কোট টাকারও বেশি ক্ষতি হয়েছে কৃষকদের। পুরোপুরি পানি নেমে গেলে আমরা এর সঠিক পরিসংখ্যান বের করতে পারবো। গত বছরের ২২ আগস্ট রাতে জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ কয়েকটি উপজেলা। স্মরণকালের সেই বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন কুমিল্লার মানুষ। যার কারণে গোমতীতে পানি বাড়লে পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বাড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী