ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৬:৫৯ 153 ভিউ
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির জেলেনস্কি আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং পুনরায় জোর দিয়ে বলেছেন যে, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে অবশ্যই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে যখন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন আলাস্কায় বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে আহ্বান জানিয়েছিলেন যে, ‘যুদ্ধটি রাশিয়াই শুরু করেছে, তারা যেন তা শেষ করে’। ইউক্রেনের নেতা বলেছেন, এই বৈঠক ‘প্রয়োজনীয়’। তবুও তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, ‘‘কিয়েভকেও আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ‘কার্যকর সিদ্ধান্ত’ নেওয়া যায়’’। জেলেনস্কিকে আজকের আ্যাঙ্কোরেজ বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘নিরাপত্তা, নিশ্চয়তা প্রয়োজন। স্থায়ী শান্তি প্রয়োজন। সবাই মূল লক্ষ্যগুলি জানে। আমি ধন্যবাদ জানাই সকলকে যারা বাস্তব ফলাফল অর্জনে সহায়তা করছেন।’ এখন আলাস্কার আঙ্করেজে এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে সাংবাদিকদেরম এবং বিশ্বজুড়ে মানুষের অপেক্ষার পালা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন, এর পরে তারা ‘ওয়ার্কিং লাঞ্চ’ এ অংশ নেবেন, যেখানে আরো অনেকে উপস্থিত থাকবেন। সব কিছুই হবে সাধারণ মানুষের চোখের বাইরে। ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন থেকে আলাস্কায় যাওয়া সাংবাদিকরা বাইরের একটি তাঁবুতে বসেছেন। কোনো এক সময় তাদের যৌথ সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত হতে বলা হবে। সেটা হবে কাছের একটি বলরুমে। সেই মুহূর্তে বিশ্ব জানতে পারবে এই আলোচনা থেকে কী ফল এলো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য