পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ – বর্ণমালা টেলিভিশন

পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৭:০৩ 154 ভিউ
আলাস্কায় রুদ্ধদ্বার বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠককে ‘গ্রেট প্রোগ্রেস’ হিসেবে অভিহিত করেছেন। খবর বিবিসির ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ও পুতিন একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং ‘কিছু অগ্রগতি’ হয়েছে। তিনি বলেন, তিনি জেলেনস্কিসহ ইউরোপীয় অন্যান্য নেতাদের ফোন করবেন। তিনি উল্লেখ করেন, চূড়ান্ত চুক্তি ‘শেষ পর্যন্ত’ তাদের ওপর নির্ভর করবে এবং সেই চুক্তিতে তাদের সম্মতি প্রয়োজন। ট্রাম্প বলেন, ‘চুক্তি তখনই হবে, যখন সমঝোতা হবে’। তিনি বলেন, বৈঠকে ‘বড় অগ্রগতি (গ্রেট প্রোগ্রেস)’ হয়েছে, তবে ‘আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি’। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার পর আরও অগ্রগতি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি বলেন, আমি সবসময় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অসাধারণ সম্পর্ক রাখি। তিনি তাদের বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন, তবে কিছু বিষয় এখনও সিদ্ধান্ত হতে বাকি আছে বলে জানান। তারপরও তিনি বলেন, আরও অগ্রগতি হওয়ার ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। ট্রাম্প বক্তব্যের শেষের দিকে বলেন, তিনি ‘সম্ভবত’ আবার পুতিনের সঙ্গে দেখা করবেন। তখন পুতিন ইংরেজিতে উত্তর দেন, ‘পরবর্তী বার মস্কোতে’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য