ডেঙ্গু জ্বর যা জানা দরকার – বর্ণমালা টেলিভিশন

ডেঙ্গু জ্বর যা জানা দরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:২৫ 177 ভিউ
ডেঙ্গু জ্বর এক পরিচিত আতঙ্ক হয়ে ফিরে আসে। এডিস মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাসজনিত রোগটি একদিকে যেমন একটি সাধারণ জ্বর হিসেবে শুরু হয়, তেমনি কিছুক্ষেত্রে তা হয়ে উঠতে পারে প্রাণঘাতী। তাই সময়মতো সতর্ক হওয়াই আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও কিছু সাধারণ নিয়ম মেনে চলা। বিশেষ করে শিশুকে নিরাপদ রাখতে আমাদের আরও যত্নশীল হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে করণীয় শিশুকে ঘুমানোর সময় মশারির মধ্যে রাখতে হবে। দিনের বেলায়, যত কষ্টই হোক, ফুলহাতা জামা-কাপড় পরানো উচিত। স্কুলে যাওয়ার আগে মশানিরোধক ক্রিম ব্যবহার করা দরকার। বাসা এবং আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে মশার বংশবিস্তার না ঘটে। যাদের নিজস্ব গাড়ি আছে, তাদের গাড়িতেও যেন মশা প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখা উচিত। শিশুরা যখন খেলতে যাবে, তখন তাদের গায়ে মশানিরোধক ক্রিম লাগিয়ে দিতে হবে এবং প্রয়োজনে অভিভাবকেরা মিলে খেলার জায়গা পরিষ্কার রাখার উদ্যোগ নিতে হবে। জ্বর হলে কী করবেন? যদি সতর্কতার পরেও এই মৌসুমে জ্বর দেখা দেয়, তাহলে প্রথম থেকেই শিশুকে প্রচুর তরল জাতীয় খাবার খাওয়ানো উচিত। ছয় ঘণ্টা পরপর প্যারাসিটামল সিরাপ বা সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে, তবে কখনোই দ্রুত জ্বর কমানোর জন্য ক্লোফেনাক জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না, কারণ এটি শিশুর জন্য বিপজ্জনক। জ্বরের প্রথম তিন দিনের মধ্যেই CBC ও ডেঙ্গু NS1 টেস্ট করানো উচিত। এই টেস্টগুলো এখন দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে সহজলভ্য ও সুলভমূল্যে করা যায়। জ্বরের প্রথম ৭২ ঘণ্টার মধ্যে যদি শিশুর অতিরিক্ত বমি হয়, খুব দুর্বল দেখায়, খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়, প্রস্রাব কমে যায়, আগে ডেঙ্গু হয়ে থাকে, অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ বা অতিরিক্ত ওজনজনিত সমস্যা থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তিন দিনের পর শিশুর কী পরীক্ষা করাতে হবে, কত ঘনঘন করাতে হবে এবং কখন হাসপাতালে ভর্তি করতে হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই নিকটস্থ শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ক্রিটিক্যাল পিরিয়ড আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জ্বর সেরে যাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টাকে বলা হয় ‘ক্রিটিক্যাল পিরিয়ড’। এই সময়টাতেই ডেঙ্গুর জটিলতা সবচেয়ে বেশি দেখা দেয়। রক্তক্ষরণ, শক সিনড্রোমসহ নানা জটিলতা এই সময়ে হঠাৎ করেই শুরু হতে পারে। তাই জ্বর কমে গেলেই নিশ্চিন্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। বরং এই সময়টাতে শিশুকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা সবচেয়ে নিরাপদ। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, অনেক শিশু শুরু থেকেই ডেঙ্গুর জটিলতায় আক্রান্ত হচ্ছে এবং তাদের সুস্থ হতে অনেক বেশি সময় লাগছে। সেই কারণে প্রথম থেকেই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে; যেন আমাদের সন্তানরা এই ভয়ংকর রোগে আক্রান্ত না হয়। ডেঙ্গু জ্বর নিয়ে ভয় নয়, বরং সঠিক জ্ঞান, সতর্কতা এবং সচেতনতাই আমাদের রক্ষা করতে পারে। আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের পরিবার ও সমাজকে নিরাপদ রাখার দায়িত্ব সবাই মিলে ভাগ করে নিই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই