বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৫
৬:৫৭ পূর্বাহ্ণ
169 ভিউ

আরও খবর

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা

“বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা

লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা

মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ

দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী

বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৬:৫৭ 169 ভিউ
ভারতীয় একাধিক হ্যাকার গ্রুপ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা ওয়াসাসহ শতাধিক বাংলাদেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে। শুক্রবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এই আক্রমণ চালানো হয় বলে হ্যাকার গ্রুপগুলোর টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে। নমুনা হিসেবে বিভিন্ন কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ডাটাও উন্মুক্ত করেছে হ্যাকার গ্রুপগুলো।বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান মালয়েশিয়াতেও সাইবার হামলা চালানোর দাবি করেছে তারা। খাত সংশ্লিষ্ট বিশ্লেষকেরা দাবি করেন, হ্যাকার গ্রুপগুলো বেশ কয়েকদিন ধরে এই সাইবার হামলার হুমকি দিচ্ছিল। তবে হামলা ঠেকাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগেও ভারতীয় হ্যাকার গ্রুপগুলো আগাম ঘোষণা দিয়ে ২০২৩ সালের ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলা চালিয়েছিল। হ্যাকার গ্রুপগুলোর টেলিগ্রাম চ্যানেলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ‘সেভেন প্রক্সি’ নামের একটি হ্যাকার দল রাজস্ব বোর্ডে সাইবার হামলা চালিয়েছে। তবে এ রিপোর্ট লেখার সময় শুক্রবার রাতে এনবিআরের ওয়েবসাইট চালু দেখা গেছে। গ্রুপটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েব সাইটে হামলা করে তিন হাজারের বেশি শিক্ষার্থীর ডাটা হাতিয়ে নেওয়ার দাবি করেছে। তারা স্বাস্থ্য বিভাগের এনটিসিপি, বোয়ালখালি ইউনিয়ন পরিষদের সাইটেও হামলার দাবি করেছে। এছাড়া ‘নাইট হান্টার’ নামে একটি গ্রুপ বেসরকারি খাতের কনফিডেন্স গ্রুপের ওয়েবসাইটে হামলার দাবি করেছে। কারণ হিসেবে তারা বলেছে, কনফিডেন্স গ্রুপ ভারতে সাইবার হামলার সঙ্গে জড়িত রয়েছে। অপরদিকে ‘ট্রোজান ১৩৩৭’ নামে একটি গ্রুপ সাভার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে হামলা করেছে। তারা লিখেছে– ‘স্বাধীনতা কেউ দেয় না–এটা ছিনিয়ে নিতে হয়’। গ্রুপটি রোহিতপুর ইউনিয়ন ওয়েবসাইটও দখল করেছে। এছাড়া এই হ্যাকার দলটি দেশের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে। এদিকে ঢাকা ওয়াসার ওয়েব সাইটে হামলা করে তার তথ্য উপাত্ত নিয়ে দেড় মিনিটের একটি ভিডিও অপর একটি হ্যাকার গ্রুপের ওয়েব সাইটে আপলোড করা হয়েছে। এ বিষয়ে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক ও ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ মঈনুদ্দিন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। এ ছাড়া নিয়মিত দুর্বলতা মূল্যায়ন করা হয় না। তাই তাদের দুর্বলতা চিহ্নিত হয় না। ওয়েবসাইটগুলোও তৈরি করা হয় নামকাওয়াস্তে।’ তিনি বলেন, ‘খরচ বাঁচাতে দক্ষ প্রোগ্রামারের বদলে নতুনদের দিয়ে কাজ করানো হয়। এতে সাইট অ্যাপ্লিকেশন দুর্বল হওয়ায় সহজে হ্যাক হয়। সরকারি ওয়েবসাইটের ক্ষেত্রে একই সাইট বারবার কপি করে নতুন সাইট তৈরি করা হচ্ছে। অনেক ওয়েবসাইট করা হয় ওয়ার্ডপ্রেসে। ওপেন সোর্স টুলস ব্যবহারের প্রবণতা বেশি। এসব কারণে সাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা হয় বেশ নাজুক। এ ছাড়া একবার সাইট তৈরির পর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করা হয় না।’ সরকারি ওয়েবসাইটের বেশির ভাগেই নিরাপত্তার ন্যূনতম স্তর এসএসএল সনদ নেই। সাইবার নিরাপত্তা ঝুঁকির পেছনে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকেও দায়ী করেন তিনি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই