বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:২১ 141 ভিউ
প্রথম ওয়ানডের দুঃস্বপ্ন ভুলে যাওয়াই শ্রেয়। কিন্তু চাইলেই কি পাঁচ রানে সাত উইকেট হারানোর দুঃস্মৃতি ভোলা যায়? অকল্পনীয় এই ব্যাটিং ধস নিয়ে জল্পনা থেমে নেই। প্রথম ম্যাচে ৭৭ রানের হার পোড়াচ্ছে। এরই মধ্যে কোচ ফিল সিমন্স গেছেন ইংল্যান্ডে। আজকের ম্যাচে তাকে পাওয়া যাবে না। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বেলা ৩টায় দ্বিতীয় ওয়ানডে শুরু হবে। বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। হারলে এক ম্যাচ হাতে রেখে স্বাগতিকরা সিরিজ নিজেদের করে নেবে। প্রথম ওয়ানডেতে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মোস্তাফিজুর রহমানকে। কাল অনুশীলনে মোস্তাফিজকে পুরোটা সময় পাওয়া যায়নি। হালকা চোট পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইমলাম। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও তানজিম হাসান আজও নেতৃত্ব দেবেন। মোস্তাফিজ খেলতে না পারলে তার জায়গায় হাসান মাহমুদকে দেখা যেতে পারে। আগের ম্যাচে অভিষিক্ত তানভীর ভালো বোলিং করলেও আজ তার একাদশে জায়গা পাওয়া কঠিন। পেটের পীড়ার জন্য আগের ম্যাচে খেলতে না পারা লেগ-স্পিনার রিশাদ হোসেন এখন সুস্থ। বাংলাদেশের ভয় সব সময় ব্যাটিং নিয়ে। দায়িত্বশীল ব্যাটিংয়ে জোর দিতে বলেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছেন অধিনায়ক মিরাজও। ওপেনার তানজিদ হাসান বলেন, ‘প্রথম ওয়ানডের পর আমাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। কোচ আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। গত ম্যাচে আমরা যেভাবে ধসে পড়েছি, সেখানে একটাই বার্তা, এরকম উইকেটে যারা থিতু হবে তাদের ম্যাচ শেষ করে আসতে হবে। কারণ, উইকেটে গিয়েই নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন। ওদের ভালোমানের স্পিনার আছে। উইকেটে সেট হওয়া ব্যাটারদের দায়িত্ব হবে ইনিংস লম্বা করা। হাসারাঙ্গার বিপক্ষে বাঁ-হাতি ব্যাটারদের বেশি খেলা উচিত। কারণ, বাঁ-হাতিদের বিপক্ষে সে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। এরকম আলোচনা হয়েছে, যেটা এই ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব আমরা।’ এদিকে শ্রীলংকার কোচ সনথ জয়সুরিয়া বাংলাদেশের নতুনদের পাশে থাকতে বললেন। জানালেন, বাংলাদেশের বিপক্ষে তাদের জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে। তিনি বলেন, ‘যে কোনো দলের সঙ্গেই এটা (ব্যাটিং ধস) হতে পারে। শ্রীলংকার সঙ্গেও হতে পারে। যদি টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক নতুনদের ভরসা দেয়, সেটাই মূল বিষয়। তাদের চাপে ফেলা যাবে না। তাদের ওপর ভরসা রাখলে তারা ভালো করবে। এটা অবশ্যই সহজ কাজ নয়। কিন্তু নতুনদের ওপর ভরসা রাখতে হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?