বিয়ের দাবিতে তরুণীর অনশন, প্রেমিক ও তার বাবার পলায়ন – বর্ণমালা টেলিভিশন

বিয়ের দাবিতে তরুণীর অনশন, প্রেমিক ও তার বাবার পলায়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ July, ২০২৫ | ১০:৩৫ 222 ভিউ
শরীয়তপুর গোসাইরহাটে বিয়ের দাবিতে প্রেমিক তাপশ দাশের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। গোসাইরহাট উপজেলার ধীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিক তাপশ দাশ, বাবা মরন দাশ ও পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় তিনি অনশনে বসেছেন। তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে আমি অনশন করছি। আমাকে বিয়ে না করলে বিষ খাব। প্রতিবেশীরা বলেন, সকাল থেকে দেখছি ওই তরুণী অনশনে রয়েছেন। ছেলের পরিবারের লোকজন পলাতক। ঘটনা জানাজানির পর মেয়ের বাবা-মা তাকে বাড়িতে উঠতে না দিলে তাপশের বাড়িতে অনশনে বসেছেন। ওই তরুণীর ছোটভাই বলেন, তাপশ আমাদের বাড়িতে মাঝেমধ্যে আসতেন। এখন হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। তাই আমার বোন তাদের বাড়িতে অনশনের জন্য গোসাইরহাটে গিয়েছে। গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী