মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য – বর্ণমালা টেলিভিশন

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:৩২ 209 ভিউ
ইরান ও ইসরাইলের হামলা-পালটা হামলা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির। কিয়ার স্টারমার জানান, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেওয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ইসরাইল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও আরএএফ জেট পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, টাইফুন এবং আকাশ থেকে আকাশে জ্বালানি তেলবাহী জাহাজসহ সামরিক বিমানগুলো ‘এই অঞ্চলজুড়ে জরুরি সহায়তার জন্য’ পাঠানো হচ্ছে। এদিকে ইরান ও ইসরাইলের সংঘাতময় পরিস্থিতিতে কিয়ার স্টারমার শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন বলে তার সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের ছয় বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এসব হামলায় দেশটির তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পালটা হামলায় অন্তত ছয়জন ইসরাইলি মারা গেছেন বলে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন