এবার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়ে আলোচনায় উরফি জাভেদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ আগস্ট, ২০২৫
১১:৪৫ অপরাহ্ণ
162 ভিউ

এবার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়ে আলোচনায় উরফি জাভেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ | ১১:৪৫ 162 ভিউ
ভারতীয় মডেল-অভিনেত্রী উরফি জাভেদের উপস্থিতি মানেই নতুন কোনো চর্চার সূত্রপাত। বিশেষ করে তার পোশাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়। মাঝে মাঝে তিনি তার ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে অবাক করে দেন। আবার অনেক সময় পোশাকের জন্য ট্রলের শিকারও হতে হয় তাকে। তবে এই সব সমালোচনাকে কখনওই সেভাবে পাত্তা দেন না উরফি। তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি অকপট থাকেন। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে যে তথ্য ফাঁস করেছেন তা বেশ অবাক করা। তিনি জানিয়েছেন যে তিনি নাকি তার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে, উরফি তার প্রেমিক সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘ সে তো এখানকার নয়, ও দিল্লির ছেলে। আমার প্রেমিকের উচ্চতা ৬'৪। যত দূরেই হোক না কেন, এটি মাত্র দুই ঘন্টার ফ্লাইট। আমি প্রতি সপ্তাহান্তে ওখানে গিয়ে থাকি। কিন্তু ওখানে যদি পাপারাৎজিরা আসে তবে ও পালিয়ে যাবে। আসলে ও খুব লাজুক। ইস্টাগ্রামেও কোনো পোস্ট করে না। নেটদুনিয়ায় ও কোনও ছাপ নেই বললেই চলে, সেই জায়গায় আমি একেবারে বিপরীত।' এরপর উরফিকে জিজ্ঞাসা করা হয়, কোথায় তার প্রেমিকের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি বলেন, 'হঠাৎ করেই তার সঙ্গে আমার ভাগ্যযোগে দেখা হয়। আমরা সেই সময় একই জায়গায় ছিলাম। তার বিয়ে কথা অন্য কোথাও হচ্ছিল, অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমি তার বিয়ে ভেঙে দিয়েছি। তবে তখনও কিছুই চূড়ান্ত হয়নি, মনে হয় কেবল একবার দেখা করেছিল তারা।'

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন