হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ আগস্ট, ২০২৫
৫:৫৯ পূর্বাহ্ণ
252 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৫৯ 252 ভিউ
আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই মন্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ সব আটজন আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ। জুলিয়াস ডেব্রাহ বলেন, প্রেসিডেন্ট ও সরকার নিহত সৈনিক ও কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। নিহতদের মধ্যে আরও যারা রয়েছেন তারা হলেন, জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহ-সভাপতি স্যামুয়েল সারপং। ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার সকালে রাজধানী আক্রা থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর একটি বিমানবাহিনীর হেলিকপ্টার ওবুয়াসি শহরের দিকে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায়, সেটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং হেলিকপ্টারে থাকা তিন ক্রু ও পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন। প্রথমে মন্ত্রণালয় নিহতদের পরিচয় জানায়নি, পরে নিশ্চিত করা হয় যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাই ছিলেন এই যাত্রায়। প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ একজন চিকিৎসক থেকে রাজনীতিবিদে পরিণত হন। তিনি ২০১২-২০১৭ সালে জন মাহামার সরকারে যোগাযোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। তিনি সম্প্রতি বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। মে মাসে তিনি ঘানার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ওয়াগাডুগু সফর করেন। বোআমাহ শিগগিরই A Peaceful Man in an African Democracy শীর্ষক বই প্রকাশ করতে যাচ্ছিলেন। এটির বিষয়বস্তু ছিল ২০১২ সালে মারা যাওয়া সাবেক প্রেসিডেন্ট জন আত্তা মিলস। জুলিয়াস ডেব্রাহ জানান, এ ঘটনায় দেশজুড়ে সব জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং প্রেসিডেন্ট মাহামা এ দিন সব ধরনের সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক