ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক পিটিআই’র – বর্ণমালা টেলিভিশন

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক পিটিআই’র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ | ১১:৪৬ 150 ভিউ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ বুধবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার মধ্যরাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবিতে আয়োজিত এক সমাবেশে আবারও ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা দেন পিটিআইর জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। তিনি বলেন, '১৪ আগস্ট স্বাধীনতা দিবসে ইমরান খানের মুক্তির দাবিতে দ্বিতীয় ধাপের বিক্ষোভ শুরু হবে। এরপর আমরা সিন্ধু প্রদেশে বিক্ষোভ করব।' ২ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান। ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান। কারাবরণের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে ইমরানের মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার পথে নামেন পিটিআইয়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মোকাবিলায় সরকার বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করে। পিটিআই নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটে। পেশোয়ারে এক বিক্ষোভ সমাবেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেন, 'পিটিআই ও ইমরান খানের আহ্বানে সাড়া দিয়েছে জনগণ। এখন থেকে প্রতিদিনই বিক্ষোভের আয়োজন করা হবে।' তিনি আরও জানান, ১৩ ও ১৪ আগস্টের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে দলীয় নেতৃত্বের পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য