ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্তদের পাশে উর্বশী – বর্ণমালা টেলিভিশন

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্তদের পাশে উর্বশী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ | ১১:৪৩ 132 ভিউ
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক ডজন লোককে উদ্ধারকারীরা খুঁজছেন। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভাঙনের ফলে চারজন নিহত এবং ৬০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার বাড়িও উত্তরাখণ্ডে। এমন আকস্মিক বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উর্বশী। নিজের জন্মস্থান উত্তরকাশীর হরিদ্বারের কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, এই ধ্বংস তার হৃদয়কে ভেঙে দিয়েছে। এক আবেগঘন বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘হরিদ্বারের কন্যা হিসেবে উত্তরাখণ্ডের প্রতিটি নদী, প্রতিটি পাথর, প্রতিটি নিশ্বাস আমার অস্তিত্বের অঙ্গ। দেহ ব্যবসায় নামানোর চেষ্টা, স্বামীর বিরুদ্ধে মডেল সানাই মাহবুবের মামলা আজ যখন উত্তরকাশীর খীর গঙ্গায় ভয়াবহ বন্যা দেখি আমার ভূমি, আমার মানুষ, আমার পরিবার এক অনির্বচনীয় ব্যথায় বুক ভরে ওঠে।’ তিনি আরও বলেন, ‘ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকান-পাট, স্মৃতি, স্বপ্ন সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে, শিশুরা কাঁদছে মা-বাবার জন্য, বাবা-মা প্রার্থনা করছে হারিয়ে যাওয়া সন্তানদের ফেরার আশায়। এটা শুধুই একটি সংবাদ নয়, এ আমার ঘর, আমার মানুষ।’ উর্বশী রাউতেলা আশ্বাস দিয়ে বলেন, ‘ধরলি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বলছি, আপনি একা নন। আমি আছি আপনাদের সঙ্গে, প্রার্থনা করছি আপনাদের জন্য, এবং আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে সাহায্য পৌঁছে যায় সঠিক স্থানে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই