আবারও বাড়ল তেলের দাম – বর্ণমালা টেলিভিশন

আবারও বাড়ল তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৫৬ 135 ভিউ
বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল আমদানির কারণে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে এই দাম বৃদ্ধি পেয়েছে। খবর : আরব নিউজ সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ১২ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে হয় ৬৫ দশমিক ৫৯ ডলার। আইএনজির পণ্য বিশ্লেষকদের মতে, রাশিয়ান তেলের ক্রেতাদের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গৌণ শুল্ক আরোপ নিয়ে অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের পর এবার চীনের রুশ তেল আমদানিও নজরদারিতে আসতে পারে। তাদের মতে, শুধু ভারত রুশ তেল কেনা বন্ধ করলে বাজার এই ঘাটতি সামলাতে সক্ষম হবে, কিন্তু একাধিক ক্রেতা একসঙ্গে কেনা বন্ধ করলে বড় ধাক্কা আসতে পারে। এর আগে গত মঙ্গলবার উভয় বেঞ্চমার্ক তেলের দাম এক ডলারের বেশি কমে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায়। টানা চতুর্থ দিনের এই পতনের পেছনে সেপ্টেম্বরে ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। নোমুরা সিকিউরিটিজের অর্থনীতিবিদ ইউকি তাকাশিমা জানান, বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন ভারত রুশ তেল আমদানি কমাবে কি না। যদি কমায়, সরবরাহ সংকট দেখা দিতে পারে; আর অপরিবর্তিত থাকলে আগস্টের বাকি সময় ডব্লিউটিআইর দাম ব্যারেলপ্রতি ৬০ থেকে ৭০ ডলারের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। রোববার ওপেক প্লাস প্রতিদিন ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা দীর্ঘদিনের উৎপাদন হ্রাস নীতি থেকে সরে আসার ইঙ্গিত। বিশ্বের মোট তেলের প্রায় অর্ধেক উৎপাদন করে এই জোট, যারা এ বছর বাজারে প্রভাব ফিরিয়ে আনতে উৎপাদন বাড়ানোর পথ বেছে নিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ তৈরির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল আমদানি বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ভারত রুশ তেল কেনা অব্যাহত রাখলে তাদের পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানো হবে। তার দাবি, জ্বালানির দাম কমে গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাধ্য হবেন যুদ্ধ থামাতে। নয়াদিল্লি এই হুমকিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমেছে ৪২ লাখ ব্যারেল- যেখানে রয়টার্সের জরিপে এই হ্রাসের পূর্বাভাস ছিল মাত্র ৬ লাখ ব্যারেল। বুধবার যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (EIA) সাপ্তাহিক মজুতের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই