নিউজ ডেক্স
আরও খবর
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী
বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ
১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন
শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ
৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক
ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে রদবদল করেছে সরকার।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
এদিকে, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১০ ডিআইজিসহ ৭৬ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে, যারা এতদিন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় ছিলেন।
তাদের মধ্যে ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার থেকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন এবং ৭ জন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বিগত সরকারের সময় বিভিন্ন ইউনিটে কর্মরত এসব কর্মকর্তাকে গত আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর ওএসডি করা হয়েছিল।
ডিআইজির মধ্যে শাহ্ মিজান শাফিউর রহমান ও নুরুল ইসলামকে রংপুর রেঞ্জে; মিরাজ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান, ইলিয়াস শরীফকে সিলেট রেঞ্জে; জাকির হোসেন খান, মোহাম্মদ শাহ আবিদ হোসেন, জিহাদুল কবিরকে চট্টগ্রাম রেঞ্জে; মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে; মঈনুল হক ও মোস্তাক আহমেদ খানকে সারদায় বদলি করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।