নির্বাচনি রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ জুন, ২০২৫
১১:২৫ পূর্বাহ্ণ
237 ভিউ

নির্বাচনি রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:২৫ 237 ভিউ
দ্রুত পরিপূর্ণ নির্বাচনি রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। শনিবার ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক পরবর্তী বিবৃতির প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়। এতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান লন্ডনে বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়টি কখন নিশ্চিত হয়েছে তা পরিষ্কার নয়। কারণ যৌথ বিবৃতিতে যে শর্ত বিবৃত হয়েছে তাতে ‘সংশয়ের দোলাচল’ থেকে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের দাবি তুলে এ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আগে অনুষ্ঠিত বৈঠকগুলো থেকে যে দাবি উঠে এসেছিল তা ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করার; লন্ডন বৈঠক সেই গোলপোস্ট সরে গেল। বিবৃতিতে বলা হয়, জনআকাঙ্ক্ষা ডিসেম্বরে নির্বাচনে দাবির ভিত্তিই ছিল দেশকে দ্রুত গণতন্ত্রের উত্তরণের পথে নিয়ে যাওয়া। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ফেরানো, রাজনৈতিক সরকারের অধীনে দেশ পরিচালনার ম্যান্ডেট স্থির করতে না পারলে বর্তমান পরিস্থিতির আরও অবনতি হবে। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে তেমন কোনো সফলতা দেখাতে পারেননি। পাশাপাশি দেশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির ক্রমবর্ধমান উত্থান ঘটছে, শাসনব্যবস্থায় নয়াফ্যাসিবাদী প্রবণতা বাড়ছে যা গণতন্ত্র উত্তরণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সুষ্ঠু নির্বাচনী পথও রচনা করতে পারবে না। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ জনগণ এখনও মনে করে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচনি সময় সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি মাঠে নামিয়ে নির্বাচনী অভিযাত্রা শুরু করা ও নির্বাচনি প্রতিশ্রুতির প্রতি জনআস্থা গড়ে তোলা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু