নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
সীতাকুণ্ডে ঝরনায় নেমে পর্যটকের মৃত্যু
সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনায় গোসল করতে নেমে তাহসিন আনোয়ার (১৭) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে।
নিহত তাহসিনের গ্রামের বাড়ি নোয়াখালি জেলার লক্ষিপুর থানার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকায়। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার ডিওএইচএস এলাকার প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ও জীবন বীমা কর্পোরেশনের জিএম মা লুৎফর নাহারের একমাত্র ছেলে তাহসিন।
পুলিশ সুত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরী থেকে সাত বন্ধু মিলে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্ত্রধারা ঝরনায় ঘুরতে এসে বিকেলে ঝরনার পাশে থাকা লেকে গোসল করতে নামেন তাহসিন ও তার বন্ধুরা। গোসলে নামা ছয় জন সাঁতরে উপরে উঠে এলেও সাঁতার না জানার কারণে ডুবে যান তাহসিন।
এই ঘটনার পর খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত পর্যটকের মরদেহ উদ্ধার করেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে বিকেল ৬ টার দিকে ঝরনার পানির ৩০ ফিট গভীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশকে লাশ হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঝরনায় বেড়াতে আসা ওই কিশোর সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
