রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ জুলাই, ২০২৫
১১:০৫ অপরাহ্ণ
140 ভিউ

রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ১১:০৫ 140 ভিউ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াতে ইসলামী— এমন দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুরো প্রশাসন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কর্মীরা যেরকম পরিচালিত করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেভাবে পরিচালিত হচ্ছে। মঙ্গলবার ঢাকা কলেজ ছাত্রদল আয়োজিত ‘ছাত্র জনতার জাগরণের জুলাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রক্টর রয়েছেন তারা সরাসরি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর যারা অতীতে কর্মী ছিলেন, এখনো পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করছে। তিনি বলেন, এমনও কথিত রয়েছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাবির মাননীয় ‍উপাচার্য শিবিরের পারমিশন নিয়ে থাকেন। শিবিরের অনুমতি ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। নাছির আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তড়িঘড়ি করে, শিক্ষার্থীদের কোনো মতামত না নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (রাকসু নির্বাচন) যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করেছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়ে তারা এখন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে আরও স্বাধীনচেতা হওয়া উচিত এবং শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। ছাত্রদল সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পর রাবি প্রশাসন বা ছাত্রশিবিরের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত