মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে – বর্ণমালা টেলিভিশন

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৬:৫৪ 129 ভিউ
চট্টগ্রামে ওমর ফারুক (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। সোমবার (২৮ জুলাই) বন্দর থানার এসআই পলি মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার রাতে বন্দর থানাধীন ওমরশাহ পাড়া এলাকা থেকে শিক্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ওমরশাহপাড়া এলাকায় ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক। ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। যৌন নিপীড়নের ঘটনা জানাজানি হলে ছাত্রের বাবা মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পান। এ ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। ২৪ জুলাই নিপীড়নের ঘটনায় তার বাবা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ বলেন, মামলার পর ওমরশাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওমরশাহপাড়া এলাকায় ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক। সোমবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি