আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে – বর্ণমালা টেলিভিশন

আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৬:৫৭ 211 ভিউ
ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে জীবন বাঁচাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যুক্ত হয়েছে চমকপ্রদ এক সিস্টেম। গুগলের ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ এখন বাংলাদেশসহ ৯৮টি দেশে চালু রয়েছে, যা আগাম সতর্কবার্তা দিয়ে ভূমিকম্পের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রযুক্তি কোটি কোটি মানুষকে ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে সুরক্ষিত করেছে। ২০২০ সালে গুগল এই প্রযুক্তি প্রথম চালু করে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা ‘অ্যাক্সিলারোমিটার’ নামক সেন্সর ব্যবহার করে এই সিস্টেম কাজ করে। ভূমিকম্পের সময় সাধারণত দুটি প্রধান কম্পন তরঙ্গ সৃষ্টি হয় : ‘পি-ওয়েভ’ এটি দ্রুতগামী কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষতিকর। অন্যটি ‘এস-ওয়েভ’ এটি ধীর গতির হলেও অনেক বেশি ধ্বংসাত্মক। যখন কোনো অঞ্চলে ভূমিকম্পের পি-ওয়েভ অনুভূত হয় এবং একাধিক অ্যান্ড্রয়েড ফোন সেটি শনাক্ত করে, তখন ফোনগুলো সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগলের সার্ভারে পাঠায়। গুগল তাৎক্ষণিকভাবে তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পের অবস্থান ও মাত্রা নির্ণয় করে এবং এস-ওয়েভ আসার আগেই আশপাশের ব্যবহারকারীদের সতর্ক করে দেয়। এই সতর্কতা ফোনে একটি পপ-আপ নোটিফিকেশন আকারে আসে, যা ১০ থেকে ৬০ সেকেন্ড আগেই আপনাকে জানিয়ে দেয়- ভূমিকম্প আসছে। এ সময়টুকু আপনাকে টেবিলের নিচে আশ্রয় নিতে বা নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে পারে, যা জীবন বাঁচানোর জন্য অত্যন্ত মূল্যবান। কতটা কার্যকর এই প্রযুক্তি? গুগলের তথ্যমতে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ পর্যন্ত সিস্টেমটি ১৮ হাজারের বেশি ভূমিকম্প শনাক্ত করেছে এবং ৭৯ কোটিরও বেশি সতর্কবার্তা পাঠিয়েছে। শুধু তাই নয়, এই প্রযুক্তি সফলভাবে আগাম সতর্কতা দিয়েছে ২০২৩ সালের তুরস্ক-সিরিয়া (৭.৮ মাত্রা), ফিলিপাইন (৬.৭ মাত্রা), নেপাল (৫.৭ মাত্রা) এবং ২০২৫ সালের তুরস্কের ৬.২ মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রেও। এক জরিপে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় দেড় লাখ ব্যবহারকারীর মধ্যে ৭৯ শতাংশ জানিয়েছেন, এই সতর্কবার্তাগুলো তাদের নিরাপদ আশ্রয় নিতে সাহায্য করেছে। বাংলাদেশে কীভাবে সক্রিয় করবেন? ২০২২ সালের জুলাই থেকে বাংলাদেশেও এই প্রযুক্তি চালু হয়েছে। আপনি চাইলে খুব সহজেই এটি সক্রিয় করতে পারেন: ১. ফোনের Settings এ যান ২. Safety & emergency বা Location মেনুতে প্রবেশ করুন ৩. সেখানে Location Services বা Earthquake alerts অপশন খুঁজে বের করুন 4. এই অপশনটি অন করে দিন একবার চালু করলেই আপনার ফোন ভূমিকম্প শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠাবে। কিছু সীমাবদ্ধতাও রয়েছে গবেষকরা বলছেন, যদিও প্রযুক্তিটি কার্যকর, কিছু সীমাবদ্ধতা এখনো আছে। যেমন ভূমিকম্পের মাত্রা সবসময় নিখুঁতভাবে নির্ধারণ করা যায় না, বা সতর্কবার্তা কিছুটা দেরিতে পৌঁছাতে পারে। তবে গুগল এসব দুর্বলতা কাটিয়ে উঠতে প্রতিনিয়ত কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রের তুলনায় স্মার্টফোনভিত্তিক এই প্রযুক্তি অনেক বেশি সহজ, সাশ্রয়ী এবং দ্রুতগতিসম্পন্ন। ভবিষ্যতে এটি দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব ঘটাতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ