বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ জুলাই, ২০২৫
১১:১০ অপরাহ্ণ
172 ভিউ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ১১:১০ 172 ভিউ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েও পড়াশুনা অনিশ্চিত হয়ে পড়েছে ছাইনুমে মারমার। আর্থিক সমস্যার কারণে তার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে। ছাইনুমে মারমা বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ফাইতং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাজাপাড়া এলাকার থোয়াহ্লাখই মারমার মেয়ে। ছাইনুমে মারমা তার পরিবারের আর্থিক সমস্যার কারণে ছোটকাল থেকে পড়াশোনা করেছে খুব কষ্টে খেয়ে না খেয়ে। ২০২২ সালে হারবাং শাক্যমুনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিল ছাইনুমে মারমা। অথচ ওই দুর্গম এলাকা থেকে পড়ালেখা করাটা তাদের জন্য চ্যালেঞ্জিং ও স্বপ্নের মতো ছিল। পরে ২০২৪ সালে বান্দরবান সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে চান্স পায়। পরে পছন্দের সাবজেক্ট 'আইন বিষয়' নিয়ে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হয়; কিন্তু আর্থিক সমস্যার কারণে সেখানে পড়াশোনা এবং থাকা খাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে তার। ছাইনুমে মারমা বলেন, যদি আমি আর্থিক সমস্যা কাটিয়ে পড়াশোনা শেষ করতে পারি। পার্বত্য এলাকার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ভূমিকা রাখব। দুই বোন এক ভাইয়ের মধ্যে ছাইনুমে মারমা মেজো। বড় ভাইও রাজশাহী ইউনিভার্সিটিতে ফিলোসফি নিয়ে পড়ছে। কিন্তু আর্থিক সমস্যার কারণে ছাইনুমে পড়ালেখা করতে পারছেন না। বাবা-মায়ের সঙ্গে তিনি ক্ষেতখামারে কাজ করেন। ছাইনুমের বাবা থোয়াহ্লাখই মারমা বলেন, আমার ঘরে নুন আনতে পানতা ফুরায়। কিভাবে মেয়েকে পড়ালেখা করাব বুঝে উঠতে পারছি না। ফাইতং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার কামাল হাসান বলেন, মেয়েটি ছোট কাল থেকে মেধাবী। যদি একটু সুযোগ পায় তাহলে সে অনেক বড় কিছু হতে পারবে বলে আশা করছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত