আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে বন্ধু ছাত্রদল নেতার গুলি, যুবদল কর্মী নিহত – বর্ণমালা টেলিভিশন

আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে বন্ধু ছাত্রদল নেতার গুলি, যুবদল কর্মী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১০:৪৮ 152 ভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মবের হাতে আটক ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলিবর্ষণের ঘটনায় মামুন হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যুবদল কর্মী মামুন হোসেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের ছোট ভাই। তিনি পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী। জানা গেছে, যুবদল, গুপ্ত সংগঠন শিবির, তাদের লেজুড় এনসিপি ও বৈছা কর্মীরা মব সৃষ্টির মাধ্যমে ভুলতা ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে নির্মম নির্যাতন করে পা ভেঙে দেয় পুলিশের উপস্থিতিতে। খবর পেয়ে আটক খোকাকে ছাড়িয়ে নিতে তার বন্ধু ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু গুলি ছোড়েন। সেই গুলিতে নিহত হন যুবদল কর্মী মামুন। পুলিশের দাবি, সাবেক ছাত্রলীগ নেতা খোকা ছাত্রদল নেতা বাবুর ঘনিষ্ঠ বন্ধু। সেজন্যই তিনি তার বন্ধুকে ছাড়িয়ে নিতে সশস্ত্র হামলা চালান। তবে গোলাগুলির অভিযোগ অস্বীকার করে বাবু বলেন, আমি শুনেছি, ছাত্রলীগের খোকাকে লোকজন ধরছিল, সেখানে গোলাগুলি হইছে। কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি তখন নিজের বাসায় ছিলাম। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের বলেন, ৫ই আগস্টের পর আত্মগোপেনে ছিলেন খোকা। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলসহ লোকজন খোকাকে আটক করে। আটকের খবরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবু জানতে পেরে বন্ধুকে ছাড়িয়ে নিতে পিস্তলে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মামুন। আটককারী মব ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে পা ভেঙে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে স্বীকার করেন তিনি। ওসি আরও জানান, গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই নিহতের বড় ভাই বাদল বাদি হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। এদিকে, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা খোকা ছাত্রদল নেতা বাবুর বন্ধু। খোকাকে আটকের খবরে বাবু সেখানে লোকজন নিয়ে এসে গুলি ছোড়েন বলে জেনেছি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, খোকাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার পা ভেঙে গেছে। চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাপল কোম্পানির নেতৃত্বে নতুন মুখ ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী জেল থেকে বেরিয়ে রিহ্যাবে গেলেন ব্রিটনি স্পিয়ার্স বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান