মেঘনায় ট্রলারডুবি ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ নেই পুলিশ সদস্য সাইফুলের – বর্ণমালা টেলিভিশন

মেঘনায় ট্রলারডুবি ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ নেই পুলিশ সদস্য সাইফুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:৫২ 132 ভিউ
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনও খোঁজ মেলেনি নিখোঁজ পুলিশ সদস্য মো. সাইফুল ইসলাম (৩০)। শনিবার (৩১ মে) দুপুরে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সাইফুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে তাঁর পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সাইফুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের গোপাল বাড়িতে। তিনি সিরাজুল ইসলাম ও রহিমা বেগমের একমাত্র ছেলে। বর্তমানে তিনি নোয়াখালী পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এর আগে তিনি জেলার বিভিন্ন থানায় প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে ভাসানচর থেকে করিমবাজার ঘাটে ফেরার পথে ডুবচরের কাছে ট্রলারটির নিচের অংশ ফেটে যায়। এতে ট্রলারে পানি ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। স্রোত ছিল অনেক বেশি। ধারণা করা হচ্ছে, সাইফুল ইসলাম পানিতে ভেসে দূরে চলে গেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর মাঝি বলেন, ‘আমরা মালামাল নিয়ে সকালে ভাসানচর যাই। ফেরার পথে হঠাৎ একটা বিকট শব্দ হয়। এরপর ট্রলারে পানি ঢুকতে থাকে। কিছুক্ষণ পরেই ট্রলার উল্টে যায়। করিমবাজার ঘাট থেকে তিনটা ট্রলার গিয়ে যাত্রীদের উদ্ধার করে। গিয়াস উদ্দিন ও রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সাইফুলসহ দুজন নিখোঁজ আছেন।’ নিখোঁজ সাইফুলের বোন জান্নাতুল ফেরদাউস স্বপ্না বলেন, ‘আমার ভাইকে না পেয়ে বাবা-মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। ঈদের ছুটিতে সাত দিনের জন্য বাড়ি আসার কথা ছিল তাঁর। কুমিল্লায় বদলি হলেও এখনও বাড়ি আসেনি। এখনো কোনো খবর পাচ্ছি না।’ সাইফুলের সহকর্মী ইমতিয়াজ হোসেন বলেন, ‘সাইফুল খুব সৎ, দায়িত্ববান আর বন্ধুদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিল। তাঁর নিখোঁজ হওয়ায় আমরা সবাই অনেক কষ্টে আছি। আমরা দোয়া করি, সে যেন সুস্থভাবে ফিরে আসে।’ ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, ‘সাইফুল ইসলাম ২৭ মে রোহিঙ্গা রোগী নিয়ে ভাসানচরে গিয়েছিলেন। আবহাওয়া খারাপ থাকায় সেদিন ফিরে আসতে পারেননি। ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।’ নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে। কিন্তু মেঘনায় স্রোত অনেক বেশি আর আবহাওয়া ভালো না থাকায় কাজ করতে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে সাইফুলের ব্যাগ, পোশাক আর আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। আমরা এখনো আশা ছাড়িনি।’ সর্বশেষ খবর অনুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য সাইফুল ইসলাম। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন