মাদ্রাসা-মাধ্যমিকের ছুটি শুরু আজ, প্রাথমিক-কলেজে ৩ জুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ জুন, ২০২৫
১০:৪১ পূর্বাহ্ণ
170 ভিউ

মাদ্রাসা-মাধ্যমিকের ছুটি শুরু আজ, প্রাথমিক-কলেজে ৩ জুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১০:৪১ 170 ভিউ
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। রোববার থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ছুটি শুরু হয়েছে। তবে তার আগের দুই দিন ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি হওয়ায়, কার্যত ২৯ মে থেকেই এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। মাধ্যমিক ও ভোকেশনাল ছুটি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ জুন বিদ্যালয় খোলার কথা থাকলেও ওইদিন শুক্রবার হওয়ায় ক্লাশ শুরু হবে ২২ জুন থেকে। কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একইসঙ্গে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায়, এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে ২২ জুন থেকে। মাদ্রাসায় সবচেয়ে বেশি ছুটি সরকারি ও বেসরকারি আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোর ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। ফলে মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ ২৫ দিনের ছুটি হচ্ছে। পাঠদান শুরু হবে ২৬ জুন থেকে। প্রাথমিক ও কলেজে ভিন্ন সময়সূচি দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ৩ জুন থেকে, চলবে ২৩ জুন পর্যন্ত। ২৪ জুন থেকে ক্লাশ শুরু হবে। সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ১২ জুন পর্যন্ত। কলেজগুলোতে পাঠদান শুরু হবে ১৩ জুন থেকে। ছুটিতে বৈচিত্র্য ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, এবার ছুটির সময়সীমায় রয়েছে বৈচিত্র্য। কোনো প্রতিষ্ঠানে ১০ দিনের মতো ছুটি থাকলেও, কোনো প্রতিষ্ঠানে ছুটি ২৩ দিন ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত